Vatbondhu News
প্রকাশ : Jul 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভ্যাট নিয়ে এত আলোচনা কেন?

ভোক্তা কর হিসেবে  একমাত্র ভ্যাট সংস্কার হতে পারে সাধারণ মানুষের স্বত্তির জায়গা।

ভ্যাট, অর্থাৎ মূল্য সংযোজন কর, শুনলে ভাবতে পারেন বা ভাবানো হচ্ছে, এটা ব্যবসায়ীদের মাথাব্যথা বা সরকারের রাজস্ব সংগ্রহের একটি মাধ্যম মাত্র। বাস্তবে এটি ভোক্তা কর, প্রতি ধাপে ধাপে মূল্যসংযোজন করে সে অংশের দায় ব্যবসায়ীর থাকলেও, তিনি দায়িত্বে অবহেলা করলে ক্ষতি ব্যবসায়ের লাভ থেকে ম্যানেজ করতে পারেন। যদি ভ্যাটের মূলনীতি ফলো না হয় এবং সেটা পণ্যের সাথে যোগ হয়ে দ্রব্য মূল্য বৃদ্ধি হয় সেটা গিয়ে বর্তায় ভোক্তার উপর, আর ভোক্তাকে সেটা ম্যানেজ করতে হয সাংসারিক খরচ ক্যাটেল করে। মূলতঃ ভ্যাট সরকারের রাজস্ব ও ব্যাবসায়ীর আলো আধারির খেলার চূড়ান্ত বোঝা বহন করে সাধারণ মানুষ — আপনি, আমি, আমরা সবাই।

আমাদের ভ্যাট নিয়ে আলোচনার কারণ — ভ্যাট যেহেতু ভোক্তার কর, তাই ফলাফলও ভোক্তার পক্ষে হওয়া উচিত।

প্রশ্ন করতে পারেন: ভ্যাট আইন আছে, বিধি আছে — কিন্তু দামের নিয়ন্ত্রণ কোথায়?

বর্তমানে আমাদের দেশে ভ্যাটের প্রয়োগ এমনভাবে, যা পণ্যের মূল্যে ডাবল এফেক্ট সৃষ্টি করে, সেটা ভ্যাটের বিভিন্ন স্তরে বিভিন্ন হার প্রয়োগ করার কারনে যা আইন ও বিধিতে বলা আছে। বাস্তব প্রয়োগ না থাকায় সরকার রাজস্ব বৃদ্ধির জন্য উত্‌সে ভ্যাট কর্তনের হার বৃদ্ধি করেন আর সেটার প্রভাব পরে ভোক্তার উপর। সারা বিশ্বে সঠিক ভ্যাট ব্যবস্থাপনার দ্বারা হার কমানো বা মোট রাজস্ব আদায়ের ৩০-৩৫ শতাংশ আদায় হয় আর আমরা সাধারণ মানুষ ভ্যাট বুঝি বলে এটা আদায় করা সহজ ভেবে সরকার রাজস্ব আদায়ের ৬০-৬৫ শতাংশ আদায় করে ভ্যাট থেকে।


উদাহরণস্বরূপ, যদি পণ্যের প্রতিটি ধাপে ইনপুট ভ্যাট সঠিকভাবে সমন্বয় না হয়, তাহলে শেষ পর্যন্ত সেই ভ্যাটের বোঝা এসে পড়ে ক্রেতার ঘাড়ে। এতে ব্যবসায়ীও অসন্তুষ্ট হন না কিন্ত ভোক্তার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বলার কিছু থাকে না।

আমরা বলতে চাই: ভ্যাট ব্যবস্থার সংস্কার হোক ভোক্তার কথা বিবেচনায়ঃ

আমরা অনেক সময় ভ্যাট সংস্কার বললেই বুঝি —

সরকারের রাজস্ব বাড়ানো
কর ফাঁকি ধরা
অনলাইন রিটার্ন সহজ করা
এসব গুরুত্বপূর্ণ হলেও মূল কেন্দ্রে থাকা উচিত ভোক্তার স্বার্থ।
একটি কার্যকর ভ্যাট ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে:

❌ ডাবল ট্যাক্স নেই
✅ ইনপুট ভ্যাট পুরোপুরি সমন্বয় হয়
✅ অগ্রিম করের পরিবর্তে যোগভিত্তিক (value added) হিসাব চলে
✅ ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই জানেন তারা কোন ধাপে কী পরিমাণ কর দিচ্ছেন
✅ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক প্রয়োগে পণ্যের দাম কমে
ভ্যাট দিয়ে যদি পণ্যের দাম কমানো যায়, তাহলে তো সাধারণ মানুষের উপকার হবে এবং সবাই নিজ উদ্দোগে মূসক চালান নিবে।

ভ্যাটকে বোঝা মনে না করে, যদি আমরা এটিকে একটি স্বচ্ছ, প্রভাবশালী ও ভোক্তা-সমর্থক ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে পারা যায়, তাহলে এটি হবে অর্থনৈতিক ন্যায়বিচারের একটি বড় দৃষ্টান্ত।

আইন-বিধি দিয়ে সব নিয়ন্ত্রণ করা যায় না

ভোক্তাকে কেবল আইন পড়িয়ে কিছু বোঝানো যায় না — তাকে দরকার সঠিক দাম, স্বচ্ছ চালান, এবং এমন একটি সিস্টেম যা কাজ করে তার পক্ষে।

ভ্যাট রিফর্ম মানেই কর বাড়ানো নয়, বরং সঠিক প্রয়োগ মানেই মূল্য কমানো।

 "Ground Zero-VAT: Know Before Done"

 উদ্যোগের মূল লক্ষ্য হল — শূন্য থেকে শুরু করে ভ্যাটের সকল স্তর নিয়ে সচেতনতা তৈরি করা, যাতে ব্যবসায়ী, করদাতা ও সাধারণ ভোক্তা সবাই জানেন কীভাবে এই কর তাদের জীবনকে প্রভাবিত করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

4

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

5

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

11

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

15

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

19

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

20