Vatbondhu News
প্রকাশ : Jul 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় শুল্ক আলোচনা শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দুইটায়। বেলা ১২টা ৩০ মিনিটে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে এবং বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলার কথা রয়েছে।


বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় আবার আলোচনা শুরু হবে।


বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ওয়াশিংটনে এসে পৌঁছেছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এই প্রতিনিধি দলে আরো আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

8

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

11

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

14

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

15

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

16

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

19

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

20