Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

ছবি: সংগ্রহ

সুপারশপে কেনাকাটার সময় ক্রেতাদের বাড়তি ৫ বা ৭.৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে না। পণ্যের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) পরিশোধ করলেই হবে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।


নির্দেশনায় এনবিআর জানিয়েছে, যদি সুপারশপ পণ্যের এমআরপি অনুযায়ী বিক্রি করে, তাহলে তার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়ার সুযোগ নেই। এছাড়া, যারা ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করবে, তারা আইনের অন্যান্য বিধান মেনে উপকরণ রেয়াত সুবিধা নিতে পারবে। তবে ৭.৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হলে রেয়াত নেওয়ার সুযোগ থাকবে না।

 

 

এনবিআরের ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৫ শতাংশ ভ্যাটের ক্ষেত্রে তা এমআরপির মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে, যা সুপারশপ মালিকদের জন্য ভ্যাট রেয়াতের প্রক্রিয়াকে সহজ করবে। দীর্ঘদিন ধরে সুপারশপে দেড় শতাংশ, দুই শতাংশ বা পাঁচ শতাংশ হারে ভ্যাট আদায় করা হলেও সাম্প্রতিক বাজেটে সেটি ৭.৫ শতাংশ করা হয়। এনবিআরের নতুন নির্দেশনার ফলে ক্রেতারা বাড়তি খরচ থেকে মুক্তি পাবেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

1

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

2

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

3

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

4

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি: এনবিআর চেয়ারম্যান

7

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

8

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

9

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

10

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20