Vatbondhu News
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

শুল্ক কমানোর সুবিধা পেতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ২ দশমিক ২০ লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে কিছুটা বেশি দামে এ গম কেনা হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।


এ গমের দাম ও প্রোটিনের হার কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রোটিনের হার কিছুটা বেশি। দামও কিছুটা বেশি পড়বে। তবে তিন উদ্দেশ্যে এ গম কেনা হচ্ছে। এগুলো হচ্ছে- শুল্ক ইস্যুতে দেশটির সঙ্গে দর কষাকষিতে সহায়তা পাওয়া। একই সঙ্গে গম আমদানির বিকল্প উৎস সন্ধান এবং প্রোটিনের হার কিছুটা বেশি।

অর্থ উপদেষ্টা জানান, পহেলা আগস্টের আগেই শুল্ক নিয়ে ইউএসটিআরের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

6

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

15

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

18

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

19

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

20