Vatbondhu News
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে দুটি ট্রাকে করে ১০ টনের বেশি কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।


হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বগুড়ার এন পি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ৩ টন ৫০০ কেজি এবং হিলির মেসার্স সততা বাণিজ্যালয় ৬ টন ৭২০ কেজি কাঁচা মরিচ আমদানি করে।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর হিলি বন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে ৩১ টন ৮৩ কেজি কাঁচা মরিচ এসেছিল। এরপর থেকে ৭ মাস ২৬ দিন কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

স্থানীয় বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিরামপুর ও আশপাশের খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল মানভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি। তবে মে মাসের শেষদিকে শুরু হওয়া দাবদাহে মাঠের মরিচ গাছ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে উৎপাদন কমে যায়। এর প্রভাবে বাজারে মরিচের দাম বাড়তে থাকে।


ফলে সাম্প্রতিক সময়ে বিরামপুর ও হিলির খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়। তবে গতকাল (বৃহস্পতিবার) সকালে বিরামপুরের খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে, যা আমদানি শুরুর পরও এখনো স্থিতিশীল হয়নি।

বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় সবজির পাইকারি বাজারের কাঁচা মরিচের ব্যবসায়ী মানিক হোসেন বলেন, গত মাসে খরার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়। এতে বাজারে সরবরাহ কমে গেছে, দামও বাড়তি। তিন দিন আগেও পাইকারিতে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকালে প্রতি কেজি কাঁচা মরিচ (বিজলী প্লাস) ১৩০ টাকা পাইকারি দরে বিক্রি করেছি। ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বাড়লে বাজারে দামও কমবে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান আড়াই হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) পেয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

2

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

3

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

4

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

7

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

10

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

16

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

17

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

18

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

19

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

20