Vatbondhu News
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্য ঘাটতি সত্ত্বেও রেমিট্যান্সের প্রভাবে চলতি হিসাবে উদ্বৃত্ত

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) চলতি হিসাবে (কারেন্ট অ্যাকাউন্ট) উদ্বৃত্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে ৪৮ কোটি ৩০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ কোটি ১০ লাখ ডলার।

রেমিট্যান্স বাড়ার কারণে রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দেওয়া তথ্য বলছে, গ্রস রিজার্ভের পরিমাণ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


২০২৪ সালের আগস্ট থেকে প্রবাসী আয় প্রতি মাসে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ওপরে রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স আসে, যা একক মাস হিসাবে সর্বোচ্চ। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের শক্তিশালী প্রবাহের কারণে বাংলাদেশ ব্যাংক ৯ অক্টোবর পর্যন্ত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়ন ডলারের বেশি কিনেছে।

চলতি ২০২৫-২৬ বছর প্রথম দুই মাসে সার্বিক ব্যালান্স অব পেমেন্ট দাঁড়িয়েছে ৫৩ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।


অর্থনীতিবিদরা বলছেন, চলতি হিসাবে উদ্বৃত্তের সঙ্গে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে) ঘাটতি আগের চেয়ে কমে আসায় সার্বিক ব্যালান্স অব পেমেন্টেরও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। যদিও সার্বিক ব্যালান্স অব পেমেন্টে এখনো ঘাটতি রয়েছে, তবে তা আগের বছরের তুলনায় অনেক কমেছে। চলতি হিসাবকে উদ্বৃত্ত করতে রেমিট্যান্সের প্রবাহ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এজন্য বাণিজ্য ঘাটতি বাড়লেও চলতি হিসাবে প্রভাব পড়েনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতি বেড়ে ২.৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই-আগস্টে আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮০ শতাংশ বেড়ে ১০.৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯.৯১ বিলিয়ন ডলার। একই সময়ে রপ্তানি ১০.৭০ শতাংশ বেড়ে ৭.৯৩ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭.১৬ বিলিয়ন ডলার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

3

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

4

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

5

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

6

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

12

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

13

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

16

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

17

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

18

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

19

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

20