Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক

ছবি: সংগ্রহ

আগামী ফেব্রুয়ারি থেকে আমদানি ও রপ্তানি পণ্যের ছাড়ের জন্য সব ধরনের সনদ অনলাইনে জমা দেওয়ার নিয়ম চালু হবে। জানুয়ারির পর থেকে পণ্যের চালান শুল্কায়নের জন্য ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণ করা হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ মঙ্গলবার এক পরিপত্র জারি করে এই নির্দেশনা দিয়েছে।


পরিপত্র অনুযায়ী, ৩১ জানুয়ারির পর থেকে ৭টি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এই তারিখের পর কোনো ম্যানুয়াল সিএলপি গ্রহণ করা হবে না। এনবিআরের সদস্য (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি) মোয়াজ্জেম হোসেন এ সংক্রান্ত পরিপত্রে সই করেছেন।

 

 

এনবিআরের তথ্য অনুযায়ী, বিএসডব্লিউ সিস্টেম ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা যাবে। তবে, সিএলপি গ্রহণের জন্য ব্যবসায়ীদের প্রথমে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে।

 

 

এনবিআর মনে করছে, এই নতুন সিস্টেমের মাধ্যমে সরকারের সব সংস্থা একক প্ল্যাটফর্মে কাজ করবে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। এর ফলে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে এবং দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টি হবে, যা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে সাহায্য করবে।

 

 

বর্তমানে বিএসডব্লিউ প্ল্যাটফর্মে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার মধ্যে ৭টি সংস্থার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিস্ফোরক অধিদপ্তর (ডিওইএক্স), বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং পরিবেশ অধিদপ্তর (ডিওই)।

 

 

এনবিআরের এই পদক্ষেপের ফলে ব্যবসায়িক প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

6

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

16

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

17

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20