Vatbondhu News
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগ্রহীত

ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল এবং কৃষি উপকরণের আমদানিমূল্য পরিশোধের সময় বাড়িয়ে এক বছর করেছে কেন্দ্রীয় ব্যাংক।


সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।


এতে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্বমূল্য পরিশোধের সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানিমূল্য দেরিতে পরিশোধের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে বলা হয়েছে।

 

 

এর আগে এসব পণ্য আমদানির বিলম্ব মূল্য পরিশোধের সীমা ৩৬০ দিনে উন্নীত করে গত বছর ৩০ জুন সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক; যদিও মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত। নতুন সার্কুলার অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

1

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

2

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

9

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

10

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

11

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

15

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

19

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

20