Vatbondhu News
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

এলিয়েন কদম আলী ও বাস্তব কদম আলী: বাজেটের ভ্যাঁকপ্যাঁচ

মিরপুর ১০ নম্বরের এক চায়ের দোকান। বাস্তব কদম আলী কপালে হাত দিয়ে লিকার চায়ে চুমুক দিচ্ছেন। হঠাৎ আকাশ থেকে একটা রুপালি রঙের থালা (ইউএফও) এসে পড়ল। ধোঁয়া উড়িয়ে সেখান থেকে নামলেন হুবহু কদম আলীর মতো দেখতে একজন, তবে তার মাথায় দুটো খাড়া অ্যান্টেনা আর গায়ে চকচকে রুপালি লুঙ্গি।
বাস্তব কদম আলী: আরে! চা বেশি খেয়ে কি চোখের মাথা খেলাম? আয়নায় দেখার আগেই আমার ভূত সামনে খাড়া?
এলিয়েন কদম আলী: দূর বোকা! আমি ভূত না, আমি মঙ্গল গ্রহের ‘কদম-X-২০২৬’। সংক্ষেপে এলিয়েন কদম আলী। মহাবিশ্ব ভ্রমণ করতে করতে শুনলাম, পৃথিবীর বাংলাদেশ নামের এক ভূখণ্ডে নাকি ‘৯ লাখ ৩৮ হাজার কোটি’ নামের একটা গোলকধাঁধা ছেড়ে দেওয়া হয়েছে। আর সেটা শুনে নাকি আমার পৃথিবীর ভাই কদম আলীর হার্ট অ্যাটাক হওয়ার দশা! কী হে ভাই, কাহিনী কী?
Lবাস্তব কদম আলী: ভাইরে, তুমি মঙ্গল গ্রহেরই থাকো, মঙ্গলে থাকবে। এই দেশে বাজেট নামের এক সোনার হরিণ আইছে। সরকার নাকি নতুন বছরে ৬,004,০০০ কোটি টাকা(৬ লাখ ৪ হাজার কোটি) রাজস্ব তুলবে!
এলিয়েন কদম আলী: হুমম... ৬ লাখ ৪ হাজার কোটি? তা গত বছর কত তুলেছিল তোমাদের এনবিআর?
বাস্তব কদম আলী:গত বছরের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি, কিন্তু বাস্তবে তুলতে পারছে মাত্র ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা। বাকি টাকা নাকি হাওয়ায় উইড়া গেছে!
এলিয়েন কদম আলী: হা হা হা! ওরে আমার বোকা পৃথিবীরাজ! ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা যে বছর তুলতে পারে, সেই বছর পরের টার্গেট ধরে ৬ লাখ ৪ হাজার কোটি? তোমাদের অর্থমন্ত্রী আর এনবিআর কি মঙ্গল গ্রহের গাঁজা খেয়ে হিসাব করে? এটা তো পরিষ্কার দেখতে পাচ্ছি এক বছরেই ২ লাখ ১৪হাজার কোটি টাকা বেশি তুলতে হবে! অর্থাৎ সোজা হিসাবে ৫৫% প্রবৃদ্ধি! 
বাস্তব কদম আলী:ওরে আমার বাপরে! ৫৫%? কও কী ভাই? টিভিতে তো শুনলাম অর্থমন্ত্রী মুচকি হাইসা কইল—"আমরা মাত্র ২০% লক্ষ্যমাত্রা বাড়াইছি।" তুমি এলিয়েন হয়া আমারে ডর দেখাও কেন?
এলিয়েন কদম আলী: আরে ভাই, ওটাই তো পৃথিবীর মানুষদের ‘ডিজিটাল ভেল্কিবাজি’! তোমাদের শাসকেরা হিসাব করে ‘কাগজে বনাম কাগজে’। অর্থাৎ গত বছরের কাগজের টার্গেটের সাথে এই বছরের কাগজের টার্গেট মিলায়া বলে—২০%! কিন্তু বাস্তব পকেটের টাকার সাথে মিলালে হিসাবটা দাঁড়ায় ৫৫%! একটা উদাহরণ দেই?
বাস্তব কদম আলী:** দাও ভাই দাও, মঙ্গলের বুদ্ধি একটু শুনি।
এলিয়েন কদম আলী: ধরো, তোমার বস তোমারে গত বছর টার্গেট দিছিল ১০০টা শার্ট বেচতে। তুমি হাড়ভাঙা খাটুনি খাটলা, বাজারে কাস্টমার নাই, ডলার সংকট, মানুষের পকেটে টাকা নাই। তুমি বাস্তবে বেচতে পারলা মাত্র ৭০টা শার্ট। এখন নতুন বছরে আইসা বস যদি কয়, "কদম আলী, তোমার টার্গেট এবার ২০% বাড়ায়া ১২০টা করলাম।" বসের কাগজের হিসাবে টার্গেট বাড়ছে ২০%, কিন্তু তোমার কলিজার হিসাবে শার্ট বেচার টার্গেট আসলে ৭০টা থেকে ১২০টা, মানে ৭১% বেশি খাটতে হবে! বুঝলা কিছু?
বাস্তব কদম আলী: ওরে সর্বনাশ! বসের ২০% তো আমার জান শেষ কইরা দিল! কিন্তু ভাই, এনবিআর এই ৫৫% বেশি টাকা তুলবে কার কাছ থেকে? বড় বড় ভিআইপি আর করফাঁকিবাজগো ধরবে তো?
এলিয়েন কদম আলী: হা হা হা! কদম ভাই, তুমি আসলেই নিষ্পাপ! বড়লোকদের ধরলে তো তাদের নিজেদের চেয়ার নড়বড়ে হবে। এনবিআরের জন্য সবচেয়ে সোজা রাস্তা কোনটা জানো? পরোক্ষ কর, মানে ভ্যাট (VAT)। ধনী একটা সাবান কিনলে যে ভ্যাট দেবে, তুমি কদম আলী কিনলেও একই ভ্যাট দিবা।
বাস্তব কদম আলী: ঠিকই কইছ ভাই। এবার তো শুনলাম ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও টিআইএন (TIN) লাগবে। ছোট দোকানদারদের ভ্যাটের সীমা নাকি ৩০ লাখ থেকে কমায়া ২০ লাখ করছে। মানে দিনে সাড়ে পাঁচ হাজার টাকা বেচলেও ভ্যাটের খাতায় নাম লেখাতে হবে!
এলিয়েন কদম আলী: শুধু তাই না কদম ভাই! তোমরা যে মোবাইল টিপো, একটু ফেসবুক চালাও, একটু ইউটিউবে ‘ভ্যাটবন্ধু নিউজ’ দেখবা—সেখানেও সিম কার্ড আর ইন্টারনেটের ওপর ট্যাক্সের বোঝা ডাবল করে দিছে। অর্থাৎ, বড়লোকদের ট্যাক্স ফাঁকির খেসারত দিতে তোমার ওই ভাঙা পকেট থেকে টাকা রিচার্জের সময় কেটে নেওয়া হবে।
বাস্তব কদম আলী: ধুর মিয়া! এর চেয়ে ভালো ছিল আমি যদি মঙ্গলে জন্ম নিতাম। তোমাদের ওখানে বাজেট কেমন হয় ভাই?
এলিয়েন কদম আলী: আমাদের মঙ্গলে কোনো বাজেট নাই কদম ভাই। ওখানে যে ফাঁকি দেয়, তারে সোজা ব্ল্যাকহোলে পাঠায়া দেওয়া হয়। আর তোমাদের এখানে যে যত বড় ফাঁকিবাজ, সে তত বড় সোফায় বইসা বাজেটের ওপর টকশো করে! আর মাঝখান দিয়ে তোমাদের মতো ‘অসাধারণ কিন্তু বাজেট না বোঝা’ মানুষগুলোর পকেট কেটে ছিবড়ে বানানো হয়।
বাস্তব কদম আলী: হ ভাই, বুঝলাম। সরকার কাগজে দেখায় ২০%, আর আমাদের পকেট কাটে ৫৫%! এ লুকোচুরি কি চলতে থাকবে কাফনের কাপড় কেনা পর্যন্ত? 
এলিয়েন কদম আলী:একদম ঠিক!  সেটা হয়তো তোমার জীবনের জন্য, এর পর তোমার সন্তান। এ ‘২০% বনাম ৫৫%’-এর আসল থলের বিড়াল যদি দেশবাসীকে দেখাতে চাও, তবে সবাইকে বলো চোখ রাখতে ভ্যাটবন্ধু নিউজ’ ইউটিউব চ্যানেলে! সেখানেই হবে এই গোলকধাঁধার আসল পোস্টমর্টেম!
**বাস্তব কদম আলী: আসলে কিছু হবে না, ভ্যাটবন্ধু নিউজ চেষ্টা করবে আর কি। 
(এলিয়েন কদম আলী তার অ্যান্টেনা নাড়াতে নাড়াতে রকেটে উঠে বসল, আর বাস্তব কদম আলী চায়ের বিল দিতে গিয়ে দেখল—সেখানেও ৫% ভ্যাট যোগ হয়ে গেছে!)


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

10

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

রফতানিতে বড় ধাক্কা

13

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

16

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

17

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

20